1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনা থেকেঃ- খুলনার পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের এডহক কমিটিতে এইচ, এম শফিউল ইসলাম ( দৈনিক ইত্তেফাক ) ও আমিনুল ইসলাম বজলু ( দৈনিক দিনকাল ) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের এডহক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।এর আগে ৬ সেপ্টেম্বর ( শুক্রবার ) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি।

এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর ( সোমবার ) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এর পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এইচ, এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস, এম লোকমান হেকিম, একে আজাদ, এস, এম আব্দুর রহমানসহ অন্যান্যরা।

এছাড়া সভায় স্থানীয় কর্মরত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।

জানা যায় , দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবি জানিয়ে আসছিল।
তবে সংগঠনের এক শ্রেণির স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল।

যদিও অনিয়মতান্ত্রিক উপায়ে সম্প্রতি প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের পছন্দ ও মতাদর্শী কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করে।

এতে কর্মরত সাংবাদিকরা তাদের দাবি আদায়ে আন্দোলনসহ আদালতমুখী হওয়ারও উদ্যোগ নেয়।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর সভাপতিসহ সাবেক কার্যকরী পরিষদের অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে এডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এদিকে এপ্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক এইচ, এম শফিউল ইসলাম ও সদস্যসচিব সাংবাদিক আমিনুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, স্থানীয় প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে সদস্য সম্প্রসারণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এডহক কমিটি গঠিত হয়েছে।

নির্দিষ্ট সময়ে তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।এসময় তারা স্থানীয় সাংবাদিকদের তাদের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com