1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় সাংবাদিক আসাদ সবুজের জামিন, হ্যান্ডকাফের ঘটনায় এসআই প্রত্যাহার আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশালঃ-

বরিশালের আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন দুই সাংবাদিক। গতকাল সোমবার (৫ অক্টোবর) বরিশাল আদালত থেকে জামিন পাওয়ার পর তারা কারাগার থেকে মুক্ত হন।

জামিনপ্রাপ্তরা হলেন—আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল ব্যুরো প্রধান এফএম নাজমুল রিপন।

জানা গেছে, থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের আসামি করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিনে আসেন।

পরে বরিশালের একটি আদালতে দুই সাংবাদিক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরবর্তীতে সোমবার (৫ অক্টোবর) বরিশাল আদালতে তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তারা কারাগার থেকে মুক্তি পান।

মামলাটিকে তারা হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছিলেন।

দীর্ঘ কারাভোগের পর দুই সাংবাদিকের জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com