1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি গাছ কাটতে বাধা দেওয়াই,সাংবাদিক কে হাত-পা বেঁধে নির্যাতন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১২|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

সরকারি গাছ কাটতে বাধা দেওয়াই,সাংবাদিক কে হাত-পা বেঁধে নির্যাতন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহীর বাঘায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ার জেরে সাংবাদিক তন্ময় দেবনাথ কে হাত-পা বেঁধে নির্মম ভাবে নির্যাতনের পর রাস্তার পাশে খাদে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

গত ২১ শে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক সাড়ে ১১ টার দিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উপজেলার আড়ানী মহা শ্মশামের পাশ থেকে সাংবাদিক তন্ময় কে উদ্ধার করে স্থানীয় পথচারীরা।পরে তাঁকে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক তন্ময় দেবনাথ জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার বাত্রা সম্পাদক বাঘা রিপোটার্স ক্লাবের সদস্য।।

এ ঘটনায় সাংবাদিক তন্ময় দেবনাথ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ করেছেন।

জানা যায়, রাত্রি আনুমানিক সাড়ে ৯ টার দিকে আড়ানী বাজার থেকে নিজ বাড়িতে ( যোতরঘু) আড়ানী পৌরসভা ২নং ওয়ার্ড যোতরঘু গ্রামের মৃত হজরতের ছেলে ইসলাম তাকে দাঁড় করিয়ে কথা শুরু করে এবং কথ বলার এক পর্যায়ে রাশিদুল,ইমদাদুল, নান্টু ও রায়হান সেখানে আসে এবং সে কিছু বুঝে উঠার আগেই একই গ্রামের মৃত ইসতাহিন এর ছেলে রাশিদুল তার মুখ চেপে ধরে (যাতে চিৎকার করতে না পারে)।এরপর অন্যরা সবাই মিলে জোরপূর্বক তন্ময়ের গায়ের জ্যাকেট খুলে নেয় এবং সেই জ্যাকেট ছিড়ে তাকে পিচমোরা দিয়ে দুই হাত ও পরে পা দুইটা বেধে মুখের মধ্যে মাথায় থাকা টুপি ঢুকিয়ে দেয়। এরপর রাস্তার পাশে খাদের জঙ্গলে নিয়ে বুকে-পিঠে মাজায় কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রাস্তার উপরে থাকা নাম না জানা আরও কয়েকজন তাদেরকে রাস্তায় পথচারীর উপস্থিতির কথা জানালে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যাই। সাংবাদিক তন্ময়ও অচেতন হয়ে পরে।

এই ঘটনায় পথচারী সান্টু আলী জানান, আমি দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় লোকজনের হট্টগোল দেখে দাঁড়িয়ে পরি এবং দেখি সাংবাদিক তন্ময় দেবনাথ হাত-পা বাধা অবস্থায় উপুর হয়ে মাটিতে পড়ে রয়েছে । আমরা তখন তার হাত-পায়ের বাঁধন কেটে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসার জন্য ভর্তি করি।

তন্ময় দেবনাথ বলেন, আমি পেশায় একজন সাংবাদিক। ৯ ফেব্রুয়ারির আমাদের বাড়ির পাশের রাস্তার সরকারি একটি গাছ কাটতে লাগে ইমদাদুল। আমি ইমদাদুল কে বলি গাছটি সরকারি আপনি কাটছেন কেন। এই কথা শুনে সে আমাকে মারার জন্য তেরে আসে। এরপর এ বিষয়ে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। এছাড়াও সে আগে থেকেই বিভিন্ন ভাবে আমাকে মারার জন্য ভয়ভীতি দেখায়তো। শেষ মেষ তারা আমাকে মেরেই ফেলতে লেগেছিল। আমি আমার উপর করা এই নির্মম নির্যাতনের সুষ্ঠ বিচার চাই।

এদিকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তার দাবি করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর সাংবাদিকবৃন্দ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com