1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিক্ষকদের জন্য ডাব পাড়তে গাছে উঠে,গাছ থেকে মাটিতে পরে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৩৭|
সংবাদ শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন

শিক্ষকদের জন্য ডাব পাড়তে গাছে উঠে,গাছ থেকে মাটিতে পরে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ-শিক্ষকদের জন্য ডাব পাড়তে পঞ্চম শ্রেনীর এক ছাত্রকে জোরপূর্বক গাছে উঠানোর অভিযোগ পাওয়া গেছে। অতঃপর নারিকেল গাছ থেকে নিচে পরে গুরুত্বর আহত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আশিকুর রহমান মৃধা (১০) নামের ওই ছাত্র।

মঙ্গলবার দুপুরে মুমূর্ষ অবস্থায় তাকে (আশিকুর) ঢাকার নিওরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আশিকুর রহমান জেলার গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের মিলন মৃধার ছেলে ও পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সহপাঠিরা জানান, সোমবার বেলা বারোটার দিকে স্কুলের শিক্ষকরা ডাব খাবে বলে পঞ্চম শ্রেনীর ছাত্র আশিকুরকে স্কুলের মাঠের মধ্যে থাকা একটি নারিকেল গাছে ওঠায় নাইট গার্ড রায়হান। এ সময় গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের চাচা ইলিয়াস মৃধা অভিযোগ করে বলেন, তার পঞ্চম শ্রেনীতে পড়-য়া ভাতিজা আশিকুরকে জোরপূর্বক নারিকেল গাছে ওঠানো হয়েছে। এতে শিক্ষক, নাইটগার্ড সবাই জড়িত। তিনি আরও বলেন, গাছ থেকে পড়ার পর এপর্যন্ত আশিকুরের জ্ঞান ফেরেনি। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবী করেন।

তবে স্কুল ছাত্র আশিকুর রহমানকে জোর করে নারিকেল গাছে ওঠানোর অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধানশিক্ষক আনোয়ার হোসেন তালুকদার ও নাইট গার্ড রায়হান। গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com