1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ (ঠাকুরগাঁও) রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বছরে পন্য সরবরাহ, স্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগে ঠিকাদার গন ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী এর বিরুদ্ধে উপজেলা গেটে দুপুর ১২ টায় মানববন্ধন করেছেন।

মানববন্ধনে উল্লেখ্য করেন যে গত ০২/০৯/২০২৪ইং তারিখে ২০২৪-২০২৫ অর্থ বছরে পণ্য সরবরাহ, স্টেশনারি সরবরাহ ও লিলেন ধোলাই কাজের জন্য দরপত্রে আহবান করা হয়। সেই মোতাবেক ঠিকাদার মনিরুল ইসলাম, মাসুদ, বেলাল, মোকলেসুর রহমান, ইসরাইফিল, আব্দুর রহমান, আব্দুল করিম, হালিমা, হেদায়েতুল্লাহ, আব্দুল মান্নান, সোলেমান, রিঙ্কু, জয়নুল, রেজা দরপত্রে অংশগ্রহণ করেন। এসব ঠিকাদারের মধ্যে সর্বনিম্ন দরদাতা মাসুদ রানা হয়। নিয়ম অনুয়াযী যাচাই -বাছাই কমিটির সর্বনিম্ন দরদাতা প্রথম, দ্বিতীয় ,তৃতীয়, মোট তিনজনকে ঠিকাদার বাছাই করবেন। এসব নিয়ম নীতি অমান্য করে ডাক্তার আব্দুস সামাদ রাতের আঁধারে মোটা অংকের ঘুষ, অর্থ লেনদেন করিয়া জয়নুল কে সর্বনিম্ন দরদাতা হিসাবে ঠিকাদারী নিয়োগে টালবাহানা করিতেছে এবং হাসপাতালে বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি পালন শেষে রানীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান এর কাছে ঠিকাদারগন স্মারকলিপি জমা করেন।

মানববন্ধন বিষয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাক্তার আব্দুস সামাদের কাছে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার ও দুর্নীতির অভিযোগের স্মারকলিপি পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com