1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন

কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাকরের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ দাবি, হয়রানি, নির্যাতন, হুমকি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, এসআই দেবাকর বিভিন্ন মামলার তদন্ত ও পুলিশি কার্যক্রমে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন। তারা আরও দাবি করেন, অর্থের বিনিময়ে একপক্ষকে সুবিধা দিয়ে অপরপক্ষকে ভয়ভীতি ও হয়রানির শিকার করা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী বলেন, এসআই দেবাকরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। একটি চলমান মামলার তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যেই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com