1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ সচল রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে শুক্রবার বাদ জুমা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লি ও স্থানীয়রা। তাদের দাবি নির্ধারিত প্রকল্প স্থানে মডেল মসজিদ নির্মিত হোক।

স্থানীয় লোজন, এলাকাবাসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী দক্ষিন বিজয়পুর সুফী সাহেবের বাড়ির মসজিদকে মডেল মসজিদ নির্মানের জন্য আওয়ামীল ক্ষমতার সময়ে (২০২১ সালে সালে) একটি প্রকল্প হাতে নেওয়া। প্রকল্প বাস্তবায়নে মাহফুক খান নামের এক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। ওই স্থানে জমি কম হওয়ায় প্রকল্পটি বাতিল হয়। পরবর্তি অর্ন্তবর্তি সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নে গৌরনদীর আশোকাঠি নামক স্থানে পুনরায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য নতুন ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়। স্থাণীয়রা জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিকাদার পাইলিং কাজ শেষ করে মূল খবনের নির্মান কাজ অব্যহত রাখেন। সম্প্রতি সময়ে হঠাৎ করে নির্মান কাজ বন্ধ হয়ে যায় এবং কাজটি স্থান্তরিত করে অন্যান্য প্রকল্প বাস্তবায়নে কাজ বন্ধ করা হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে। স্থাণীয় এনামুল হক অভিযোগ করে বলেন, গৌরনদী মডেল মসজিদটির প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সময় প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়। প্রকল্পটি বাতিল করে অন্যাত্র নেওয়ার জন্য কাজ বন্ধ করেছে। আমি নির্ধারিত স্থানেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ বার বার ব্যর্থ হচ্ছে। এতে গৌরনদীর মানুষের মধ্যে এক ধরনের ক্সেঅভ ও হতাশা তৈরী হয়েছে। অনতিবিলম্বে দ্রুত সময়ে কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করতে হবে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্র রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, মোঃ শহিদুল ইসলাম ঘরামী, মোঃ হুমায়ুন কবির, পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, মুসল্লী আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, মো. সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com