1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু কর্মসূচি বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের বাড়ির আঙিনা, অফিস-আদালত এবং রাস্তাঘাট সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সদস্য ও মানবাধিকারকর্মী আবদুছ ছালেক মামুন, প্রেস ক্লাবের সদস্য ও সাহিত্য-সংস্কৃতিব্যক্তিত্ব পলাশ তালুকদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র এবং অফিস সহকারী ভবরঞ্জন হালদার।

সভা শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে জাতীয় মহিলা সংস্থার কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com