1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটে মৎস্য ঘেরের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘের শ্রমিকের মৃত্যু। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১২|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা

মোল্লাহাটে মৎস্য ঘেরের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘের শ্রমিকের মৃত্যু।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক নিজস্ব প্রতিনিধিঃ- মোল্লাহাটে মৎস্য ঘেরের বৈদ্যুতিক তারের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম মো: জয়নাল খান (৩৬) জানাগেছে, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার শুড়িগাতী গ্রামের জনৈক গৌরঙ্গ রায়(শংকর) এর মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে নিহতের স্ত্রী নাদিরা জানান, তার স্বামী গৌরঙ্গ রায়ের মৎস্য ঘেরে ৩ বছর যাবত কর্মরত ছিলেন।

প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরের খাবার খেয়ে ঘেরের উদ্দেশ্যে বাড়ি থেকে যায়, দীর্ঘ সময় বাড়ি না ফেরায় সন্ধ্যার সময় তার ভাইপো ঘেরে গিয়ে তাকে ঘেরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এরপর বাড়িতে খবর দিলে বাড়ির সবাই খবর পেয়ে ছুটে আসে। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়নালকে ঘেরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com