1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে ওষুধ ব্যবসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির গৌরনদী উপজেলা শাখা এবং গৌরনদী উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশালের সভাপতি মো. হাফিজুর রহমান মানিক ও সিনিয়র সহসভাপতি আবদুস সালাম।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মতবিনিময় সভায় ওষুধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং ব্যবসায়িক কার্যক্রমে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com