1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে আলোচিত তিনটি হত্যা মামলায়"গ্রেফতার-১১ জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে আলোচিত তিনটি হত্যা মামলায়”গ্রেফতার-১১ জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর ৩ খু‌নের মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপু‌রে বিষয়টি নিয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং করেন পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান।

জানা যায় সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসমীরা হলেন- মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। এদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।

এবিষয়ে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংগঠিত ৩ টি খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২শ’ জনকে এজাহারভুক্ত ও আরও ২শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করার জন্য যৌথ-বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালিয়ে ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও তাদের সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন। এছাড়াও বেশ কয়েকজনের হাত,পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় সুমনকে এক নাম্বার আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com