1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভূমিদস্যু আব্দুর রশিদকে গ্রেফতার করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার প্রধান আসামি সুমন গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার-২ নগদ টাকা উদ্ধার ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

ভূমিদস্যু আব্দুর রশিদকে গ্রেফতার করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ,পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়নের ছত্র-শিকারপুর গ্রামের মৃত রফিজ উদ্দীন এর ছেলে বাক প্রতিবন্ধী রাকিবুল ইসলাম এর, নিজ ভোগ-দখলীয় জমি,গত ৩ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় বে-দখল করার চেষ্টা, বৃদ্ধা মা কে মারধর করে হত্যা চেষ্টা, স্ত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করার অভিযোগ তুলে ৪ জন কে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাক-প্রতিবন্ধী রাকিবুল ইসলাম।

আব্দুর রশিদের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে প্রতারণা করার অভিযোগের মামলা চলমান রয়েছে জেলা আদালতে।

উক্ত ঘটনার মামলার আসামিরা হলেন একই এলাকার মৃত ময়দান আলীর পুত্র মোঃ আব্দুর রশিদ (৪০), মৃত ধুলু মাসুদের পুত্র মোঃ হেলাল উদ্দীন (৪০),মৃত ময়দান আলীর আরো দুই সন্তান মোঃ আবু তালেব (৫০) ও মোঃ গোলাপ চাঁন (৪৪)।

উক্ত মামলার আসামিগন জামিনে এসে পুনরায় জমি বেদখল করার চেষ্টা করেন এবং প্রতিবন্ধী রাকিবুল ইসলাম এর পরিবার কে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন, রাকিবুল ইসলাম এসব বিষয় দেবীগঞ্জ থানা পুলিশকে অবগত করার পরে গত ১৫ ফেব্রুয়ারী দুপুরে আনুমানিক ০২ ঘটিকার সময় উক্ত ঘটনার তদন্তে যান দেবীগঞ্জ থানার এসআই মো: ফারুক রানা। ঘটনাস্থলে উপস্থিত হলে মামলায় অভিযুক্ত আসামী আব্দুর রশীদ কে রাকিবুলের জমিতে ধান চাষ করতে দেখা যায়। এমতাবস্থায় তাকে গ্রেফতার দেখিয়ে দেবীগঞ্জ থানায় নিয়ে আসেন এবং ১৬/০২/২৪ইং তারিখে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই মো: ফারুক রানা বলেন, ‘আমরা জানতে পারি আব্দুর রশিদ মামলা হওয়ার পর জামিনে এসে পুনরায় প্রতিবন্ধী রাকিবুল এর জমিতে ধানের চারা রোপন করছেন ও জমি দখল করার চেষ্টা করছেন। এমতাবস্থায় ঘটনাস্থলে তদন্তে গেলে আব্দুর রশিদ মামলার বাদীর পরিবারের উপরে ক্ষিপ্ত হন ও পুলিশের সাথে খারাপ আচরণ করলে তৎক্ষনাৎ তাকে গ্রেফতার দেখিয়ে দেবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়’।

উক্ত ঘটনার বিষয় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,
প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় মামলার পর জামিনে এসে পুনরায় জমি দখল করার চেষ্টা করেন গ্রেফতারকৃত আসামি আব্দুর রশিদ ও থানা পুলিশ তদন্তে গেলে পুলিশের সাথে উচ্চস্বরে কথা বলার কারনে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,আজ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com