1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- একটি সুন্দর ও কল্যাণমূলক দেশ গঠনের নিমিত্তে ‘ ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।

শনিবার (২৮ শে সেপ্টেম্বর ~২০২৪ ইং তারিখ ) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নাম্বার ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল এর আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কনটিনজেন্ট সন্দ্বীপ।

এ সময় নৌ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাঁর সহযোগী মোঃ সোহাগ কে মাদক ও দুইটি পাইরোটেকনিক সহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ মিলাদ ও মামুন নামে দুই সন্ত্রাসীকে একটি রিভলভার সহ আটক করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও আর অনুসারীরা দীর্ঘদিন যাবত সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

ছেনি বাবুল এর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ৩সন্ত্রাসী কে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com