1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধানের শীষে ভোট দিতে বরিশাল -১ আসনবাসী মুখিয়ে আছে: জহির উদ্দিন স্বপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

ধানের শীষে ভোট দিতে বরিশাল -১ আসনবাসী মুখিয়ে আছে: জহির উদ্দিন স্বপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে গৌরনদী-আগৈলঝাড়া বাসি মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বরিশাল -১ আসনের পিএনপি মনোনীত এমপি প্রার্থী জহির উদ্দিন (স্বপন)।নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও পথসভা, গণসংযোগে (গৌরনদী আগৈলঝাড়ায়) ব্যস্ত সময় পার করছেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

এরই অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) সকালে গৌরনদীর বার্থী ইউনিয়নের সুইস হাসপাতাল থেকে শুরু করে চারঘাটা ঈদগাঁ ময়দান, আনন্দপুর, বিএনপি বাজার, বাগমারা নির্বাচনী পথসভায় করেন। এসময় তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।

এরপর পথসভার কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩-টার দিকে আগৈলঝাড়া উপজেলার কুমারভাঙ্গা, গুপ্তেরহাট, গৈলাবাজার, রামেরবাজার, সুজনকাঠি, পথসভা ও গণসংযোগ করেন জহির উদ্দিন স্বপন। পথসভায় তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন থাকলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

পথসভা ও গণসংযোগকালে তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা ও তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, নগরীর সব শ্রেণি-পেশার মানুষ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন।

পথসভা চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি প্রার্থীকে কাছে পেয়ে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তারা তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার ড্রেনেজ ব্যাবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করে তারা অভিযোগ করেন, বহু রাস্তা সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। ফলে বর্ষাকালে চলাচলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com