1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, ট্রাকচালককে দিয়ে ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ। তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরগুনা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোয়াজ্জেম সিকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে বরগুনা সদর থানাধীন ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘটবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার এসআই (নিরস্ত্র) সুশান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটবাড়িয়া বাজারের সফেজ মোল্লার দোকানে অভিযান চালায়।

অভিযানকালে ঘটবাড়িয়া এলাকার মো. লোকমান সিকদারের ছেলে মো. মোয়াজ্জেম সিকদারকে ৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার মোয়াজ্জেম সিকদারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্লাস্টিকের জিনিসপত্রের দোকানে অভিযান চালিয়ে আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ নিয়ে অভিযানে মোট ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মোয়াজ্জেম সিকদারের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com