1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আগৈলঝাড়া থানা পুলিশ।

এ সময় জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) এবং স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১)কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়গ্রাম এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে আগৈলঝাড়া উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com