1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

ঢাকা-বরিশাল মহাসড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একপর্যায়ে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

কর্মসূচিতে নারী, শিশু, প্রবীণ, ব্যবসায়ী, শিক্ষার্থী, আলেম-ওলামা, পরিবহন শ্রমিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কিন্তু সড়কটি এখনো দুই লেনের হওয়ায় প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রতিনিয়ত প্রাণহানি, গুরুতর আহত ও পঙ্গুত্বের মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। বিশেষ করে গৌরনদীসহ মহাসড়কের বিভিন্ন অংশ এখন দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক কুয়াকাটা ৬ লেনে উন্নীতকরণ আন্দোলন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন সরদার, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান মোল্লা, ভূরঘাটা বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মুফতি ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ইলিয়াস সরদার, মুফতি আমিনুল ইসলাম, আতিক মৃধা এবং ব্যবসায়ী জুয়েল হাওলাদারসহ অনেকে।

বক্তারা আরো বলেন, দক্ষিণাঞ্চলের লাখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com