1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার থানা অফিসার মোঃ হাসানুজ্জামান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৪|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ

ডাসার থানা অফিসার মোঃ হাসানুজ্জামান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, সম্পাদক ও প্রকাশক প্রতিদিনের ক্রাইম।

ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসানুজ্জামান এর বদলীজনিত বিদায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলার ডাসার থানা পুলিশের আয়োজনে শুক্রবার (২০ অক্টবার)২০২৩ ইং তারিখ বিকালে ডাসার থানার সামনের মাঠে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান এর বদলীজনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডাসার থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই পিযুষ কান্তির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আঃ বারি,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, প্রতিদিনের ক্রাইম ডটকম এর উপদেষ্টা মীর মামুন অর রশিদ, বাংলাদেশ সংবাদ পত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রতিদিনের ক্রাইম ডটকম এর প্রধান উপদেষ্টা এ বি এম সেলিম আহাম্মেদ, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভান্দ বাড়ৈ, কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, মতিউর রহমান হাওলাদার, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাতুব্বার, সৈয়দ নুরুজ্জামান বাবু,ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ অনিক, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা,

এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রতিদিনের ক্রাইম ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ হেমায়েত হোসেন খান, এমদাদুল হক কাজল, উজ্জ্বল মাতুব্বার, হামিদ খান রনি,সুক্তি চ্যাটারজী, মৌসুমী সরকার,এসিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাসুদ হোসেন খান,ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন,সহ পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও প্রতিদিনের ক্রাইম নিউজ এর পক্ষ থেকে সদ্য বিদায়ী ওসি মোঃ হাসানুজ্জামান কে সম্মাননা স্মারক প্রদান করেন, প্রতিদিনের ক্রাইম এর প্রধান উপদেষ্টা এ বি এম সেলিম আহাম্মেদ মীর মামুন অর রশিদ, প্রতিদিনের ক্রাইম ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ হেমায়েত হোসেন খান, স্টাফ রিপোর্টার আবদুছ ছালেক মামুন সহ অন্যান্যরা।

এসময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ হাসানুজ্জামান বলেন,আমি গত দুই বছর দশ মাস ডাসার থানা অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি। আমার দায়িত্ব পালন কালে থানায় সংগঠিত বিভিন্ন অপরাধের সংবাদ এর পাশাপাশি আমাদের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া আপনারা বস্ত্রনিষ্ঠ সংবাদ প্রচার করে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি অনিয়ম ধরিয়ে দিয়ে পেশাগত দায়িত্ব পালনে আমাকে সহযোগিতা করছেন। তার পরেও আমি বলবো আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের ডাসারের মানুষকে সারা জীবন মনে রাখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com