1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরবানি পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও লবণ বিতরণ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে-

ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরবানি পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও লবণ বিতরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্দেশ্যে মাদারীপুরের ডাসার উপজেলায় এক প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​আজ (২১ মে) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা প্রসাশনের আয়োজনে জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে সংশ্লিষ্ট অংশীজনদের যথাযথ নিয়ম অনুযায়ী পশু জবাই করার কৌশল এবং কোরবানির চামড়া নষ্ট হওয়া থেকে বাঁচাতে বৈজ্ঞানিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উপায় সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উপস্থিত খামারি, কসাই এবং স্থানীয় সুধীজনদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়।

এসময় ​ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং সময়মতো লবণ না দেওয়ার কারণে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়ে যায়। এই অপচয় রোধ করতে এবং চামড়ার গুণগত মান বজায় রাখতেই উপজেলা পর্যায়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম ও চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com