1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুর-২ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এসি মিজান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁদপুর-২ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এসি মিজান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা করেন তিনি।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুর রহমান শিমুল, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা তৌফিক দেওয়ান, দেওয়ান পারভেজ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, যুগ্ম আহ্বায় জোবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবলীগ নেতা জিসান আহমেদ, আলম শামসুজ্জামান, তামজিদ, সেলিম রেজা মোহন, কাউসার আলম, আরিফ, মিজান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, লেলিন খান, শায়েস্তা খান, হারুন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা সজীব প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস ছাত্তার খোকনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার পর চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এসি মিজান। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com