1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
২৪ প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১১ নড়াইলের দুই আসনে বাদ পড়েছেন যেসব প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৪১|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

২৪ প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১১ নড়াইলের দুই আসনে বাদ পড়েছেন যেসব প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইল-১ ও নড়াইল-২ সংসদীয় আসনে দাখিল করা ২৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩টি বাতিল এবং ১১টি বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অসঙ্গতি ও অপূর্ণতা থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নড়াইলের দুটি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনের মনোনয়নপত্র প্রথমে স্থগিত থাকলেও ত্রুটি সংশোধনের পর ওই দিনই তা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন হলেন

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন, সাকিব হাসান, এস কে এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, গাজী খালিদ আশরাফ সাদী, গাজী মাহাবুয়াউর রহমান, উজ্জ্বল মোল্যা, মাহফুজা বেগম ও সুকেশ সাহা আনন্দ।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন— জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ডোরা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com