1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা"চার প্রার্থীর মনোনয়ন বৈধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুর-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা”চার প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে মাদারীপুর-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আমিনুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান। এছাড়া এ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ঘোষাণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪ জনের কাগজপত্র সঠিক পাওয়া গেছে,তাদেরগুলো গৃহীত হয়েছে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আমিনুর ইসলামের দলীয় মনোনয়নের কাগজে গরমিল পাওয়ায় তাদের দুই জনের মনোনয়ন বাতিল করা হয়।

তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। বৈধ ৪ জন প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আজিজুল হক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্ত্তীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com