1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে বীর নিবাসের উদ্বোধণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গৌরনদীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে বীর নিবাসের উদ্বোধণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন সরদারের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বীর নিবাসের নির্মান কাজের উদ্বোধণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গেরাকুল গ্রামের বীর নিবাস নির্মানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা,

আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্যরা।

বীর নির্বাস নির্মান কাজের উদ্বোধণের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি সুবিধাভোগী প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদীতে ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মানের জন্য ১৮ লাখ ৩৪ হাজার দুইশ’ ৭৯ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com