1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ-

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে প্রতিটি বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ভবনের ব্যবহারিক ক্ষমতায় গুরুত্ব দেওয়া হবে। আমরা আধুনিক তথ্য কমপ্লেক্সের ভ‌্যালু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই।

মন্ত্রী রবিবার সকালে বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠী কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য শুধু একটি আধুনিক ভবন তৈরি করা নয়; বরং এর মাধ্যমে জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা প্রদান করা। একটি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্যকোনো প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে কেবল এর দামই গুরুত্বপূর্ণ নয়; এসব প্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে তার উপরই এর প্রকৃত মূল্য নির্ভর করে। একইভাবে তথ্য কমপ্লেক্সের প্রকৃত সাফল্যও নির্ভর করবে এটি থেকে কতটা আধুনিক এবং কার্যকরভাবে জনগণ সেবা গ্রহণ করতে পারছে তার উপর।

তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার পাশাপাশি উন্নতমানের সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। প্রচলিত সিনেমা হলের তুলনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সেখানে থ্রিডি, ফোরডিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর বিস্তৃতি ঘটলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার আরও কাছাকাছি আসার সুযোগ পাবে বলেও তিনি মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার ও পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিশেষ অতিথির বক্তব্য করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com