1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ভাতার আবেদনের ফাইল আটকে মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়ায় ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ভাতার আবেদনের ফাইল আটকে মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৪ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- সদ্য গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আবেদনের ফাইল সোনালী ব্যাংক কালিয়া শাখার ম্যানেজার মো.শহিদুল ইসলামের আটকে রেখে হয়রানিসহ তাদের কাছে খরচের টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

ওই ঘটনায় মৃত মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমানের স্বজন মো.কবিরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মাকলুকার
চৌধুরী সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, সদ্য গেজেটভুক্ত মৃত
মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমানের ওয়ারিশরাসহ অন্যরা নিয়ম অনুযায়ী সম্মানী ভাতা পাওয়ার জন্য প্রায় দেড় মাস আগে এই ব্যাংক ম্যানেজার মো.শহিদুল ইসলামের কাছে আবেদন জমা দেন।

অভিযোগকারিরা গত ২৮ নভেম্বর এবং তার আগে একাধিকবার ওয়ালিউর রহমানের ভাতার আবেদনের কি অবস্থা জানতে ব্যাংক ম্যানেজারের নিকট গেলে তিনি তাঁর এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই সহকর্মী তাদের নিকট খরচ বাবদ ২০,হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী অভিযোগ দায়েরের সত্যতা
স্বীকার করে বলেন, ম্যানেজার শহিদুল ইসলাম কালিয়ায় যোগদানের পর থেকে খেয়াল খুশির রাজত্ব কায়েম করেছেন। তিনি কাজের নামে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাসহ দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও সাধারণ গ্রাহকদের সঙ্গে অসদাচরণ করেন। সোনালী ব্যাংক কালিয়া শাখার ম্যানেজার মো.শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রক্রিয়া শেষ করে আবেদন গুলো পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ইতোমধ্যেই ওইসব মুক্তিযোদ্ধাদের ভাতার আবেদন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com