1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে অর্ধশত মানুষ আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে অর্ধশত মানুষ আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক-প্রতিদিনের ক্রাইমঃ- রোববার (১৭ সেপ্টেম্বর)২০২৩ ইং তারিখ সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বজনদের কাছে জানা যায়, কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকার ষার্টোদ্ধ মরিয়ম বেগম। রোববার সকালে কুকুরের কামড়ে আহত হয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে এসেছেন। প্রচন্ড ব্যথার যন্ত্রানায় কাতরাচ্ছেন তিনি।একই অবস্থা আলীনগরের টুমচর এলাকার ২য় শ্রেণির শিক্ষার্থী রূপালী, হালিমা, লাবিবা, শাহীনসহ ২০ শিক্ষার্থী।

বিদ্যালয়ে যাবার পথে কুকুরের আক্রমনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি এই ক্ষুদে শিক্ষার্থীরা। পাগলা কুকুর সকাল থেকে দুপুর পর্যন্ত কামড় দিয়ে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত মানুষকে।আহতরা দলে দলে ছুটে আসছেন হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। কুকুরে কামড় দিলে প্রাথমিকভাবে ২০-২৫ মিনিট সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলার পরামর্শ স্বাস্থ্যবিভাগের।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, এক সাথে ৮-১০টি এলাকায় কুকুরের আক্রমনে আহতের হাসপাতালে আসন সংকটে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাগলা কুকুরগুলোকে বন্দি করা না হলে ভয়াবহতা বাড়তে পারে। এছাড়া এলাকার লোকজনদের সর্তক থাকার পরামর্শ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com