1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে ৪০ মণ ধান উধাও, ক্ষতির পরিমাণ প্রায় ৪২ হাজার টাকা

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের নিয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাঁর দাবি, জমি থেকে প্রায় ৪০ মণ ধান কেটে নিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৪২ হাজার টাকা।

ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া এলাকায়। ভুক্তভোগী কৃষক অনিল চন্দ্র রায় জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৪৫ শতক জমি দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলে রয়েছে। তবে জমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আগেও মারধরের ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অনিল চন্দ্র রায়ের অভিযোগ, গত ৮ নভেম্বর মামলার নির্ধারিত হাজিরায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড় আদালতে যান তিনি। বাড়িতে পরিবারের কাউকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে জমির পাকা ধান কেটে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে তিনি জমিতে গিয়ে ধান কেটে নেওয়ার ঘটনা দেখতে পান।

ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় ৪০ মণ ধান হারিয়েছেন তিনি, যার বাজারমূল্য আনুমানিক ৪২ হাজার টাকা। ঘটনার পক্ষে স্থানীয়দের কাছে ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল চন্দ্র রায়।

অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন। জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান থাকলেও অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে নতুন করে ধান কাটার অভিযোগে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নিজের ফসলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com