1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

সাংবাদিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

পতিদিনের ক্রাইম নিউজ ডেক্সঃ-  দৈনিক প্রতিদিনের কাগজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসনের মাননীয় সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান, প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, সাংবাদিক রেজাউল করিম রেজা ও জাতীয় শ্রমিক লীগের ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার করেছিলেন ময়মনসিংহ – ৭ ত্রিশাল আসনের সাবেক সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানির পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ।

আজ (১৪ মে – ২০২৪) ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান শুনানির পর আবেদনটি গ্রহণ করেননি। মামলা গ্রহণের কোনো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ আব্দুল্লাহ্ – আল – বাকী।

গত ১২ই মার্চ – ২০২৪ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় ত্রিশালে মাদক সন্ত্রাসের নেপথ্যে তিনজন
শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

এরপর ঘটনাটি নিয়ে ময়মনসিংহ ও ত্রিশালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে অভিযুক্ত ওই ব্যক্তি ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালতে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মন্ডলী সভাপতি ও ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসনের মাননীয় সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান,পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক,নিজস্ব সংবাদদাতা রেজাউল করিম রেজা ও জাতীয় শ্রমিক লীগের ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের কোনো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দিয়েছেন বিজ্ঞ আদালত।

মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(১)(ক)/২৫(১)/২৬(২)২৯ (১) ও ৩৩ ধারার অভিযোগ আনা হয়েছে।সাংবাদিক ও পত্রিকার কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খবরটি শুনে প্রতিদিনের কাগজ পরিবার, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি,ত্রিশাল প্রেসক্লাবসহ বিশিষ্ট জনেরা নিন্দা জানিয়েছেন এবং মিথ্যা মামলার প্রস্তুতি নেওয়ায় বাদীকে আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com