1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি জায়গা জোরপূর্বক দখল করে রাখা সন্ত্রাসীর হাতে সাংবাদিক জখম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৩৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারি জায়গা জোরপূর্বক দখল করে রাখা সন্ত্রাসীর হাতে সাংবাদিক জখম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- তাড়াশ উপজেলায় চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের হাতে দৈনিক ভোরের বাণী পএিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন জখম। উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া সরদার পাড়া জিয়াউল হক লালু সরকারি কাচা রাস্তা দখল করে ঘর উঠানোর উদ্যোগ গ্রহন করিলে এলাকার জন সাধারণের চলাচলের চরম বিঘ্ন সৃষ্টি হলে সাংবাদিক ফরহাদ সহ এলাকার লোকজন লালুকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিতে বললে সাংবাদিকের উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়। সাংবাদিকের নিকট ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করিলে গত বৃহস্পতিবার সাংবাদিকের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেখায়।

মাস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালু পরস্পর যোগসাজশে একদলবন্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে রাম-দা ছুড়ি,শাবল,লোহার রড ইত্যাদি মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া অবৈধ জনতাবদ্ধে অস্ত্রের প্রকাশ্য মহড়া প্রদর্শন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে তার বসত বাড়িতে প্রবেশ করে পূর্বের দাবিকৃত ১ লক্ষ টাকা চাঁদা দাবি করিলে চাঁদা প্রধান অস্বীকার করা মাত্র খারাপ ভাষায় গালিগালাজ করে।

চাঁদাবাজ লালুর হুকুমে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে মারপিট করে বাম হাতের বাহুর হাড় ভাঙ্গিয়া ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা বেদনাযুক্ত জখম করে। এমনকি বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে ও টাংকের তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা লুটপাট করে।

আহত সাংবাদিক ফরহাদের চিৎকারে তার বাবা ও চাচাতো ভাই আসলে তাদের উপর এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন সজ্জিত হইয়া অবৈধ জনতাবদ্ধে অস্ত্রের প্রকাশ্য মহড়া প্রদর্শন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে নানারূপ হুমকি ধামকি দিয়ে বীরদর্পে চলে যায়।
সন্ত্রাসী,চাঁদাবাজ ও মাস্তানদের হাতে থাকা অস্ত্রের ভয়ে উপস্থিত লোকজন সন্ত্রাসীদের অন্যায় কাজে বাধা প্রদান করার সাহস পায় না। জখমপ্রাপ্ত অবস্থায় সাংবাদিক ফরহাদ হোসেনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গিয়ে জরুরী বিভাগে ডাক্তার দেখাইয়া জখমের চিকিৎসা গ্রহণ করেন।

অতঃপর উক্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার প্রার্থী হইলে গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার না দিয়ে আইনের আশ্রয় গ্রহন করিতে বলায় সাংবাদিক ফরহাদ ন্যায় বিচারের আশায় বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করেন। পিটিশন নং ৮২২০২৪ (তাড়াশ) বিজ্ঞ দ্রুত বিচার আদালত, সিরাজগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com