1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লন্ডনে তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশ স্বস্তি এসেছে,  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশ স্বস্তি এসেছে, 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মাদারীপুরঃ-লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্তিরতা নিরসন হয়েছে বলে দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। তিনি শনিবার বিকেলে মাদারীপুরের ঝাউদি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আসাদুজ্জামান পলাশ বলেন, ১৩ জুনের আগে এদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল। ফলে সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনিদির্ষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারীতে হবে, এতে সারা দেশে শান্তির বাতাস বইছে। এছাড়া বিএনপি প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে ফেব্রুয়ারীর নির্বাচনে।

এসময় পলাতক হাসিনার সমালোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার ও জেলা কৃষকদলের আহবায়ক অলিউর রহমান দর্জি,
শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজাদ খান প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com