1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:০৩|
সংবাদ শিরোনামঃ
রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে বহুল আলোচিত ইখলাস গাজী হত্যা মামলায় রামপাল সাব-রেজিস্ট্রি অফিসের দুই প্রবীণ দলিল লেখক এস এম জাহাঙ্গীর কবির (৬২) ও এস এম জগলুল কবির (৪৫)-এর নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রামপাল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ।

সোমবার এক বিবৃতিতে দলিল লেখকবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসা উক্ত দুই দলিল লেখক সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই বলে তারা দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত তথ্য ও স্থানীয়ভাবে জানা বাস্তবতার ভিত্তিতে তাদের ধারণা, এস এম জাহাঙ্গীর কবির ও এস এম জগলুল কবিরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। এ ধরনের ঘটনা নিরপরাধ ব্যক্তিদের হয়রানির শামিল এবং ন্যায়বিচারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

দলিল লেখকবৃন্দ আরও বলেন, তারা দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রমের ওপর আস্থা রাখেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা ও প্রশাসনের নিকট মামলাটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তদন্ত করার দাবি জানান।

বিবৃতিতে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিয়ে হয়রানি বন্ধ করার আহ্বান জানানো হয়।

রামপাল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং নিরপরাধ ব্যক্তিরা ন্যায়বিচার লাভ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com