1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১৫|
সংবাদ শিরোনামঃ
সিআইপি নির্বাচিত হলেন রামপালের গর্ব মাইনুল ইসলাম  নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় মাদারীপুর-৩ আসনের অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন,গৌরনদী গার্লস স্কুল & কলেজ ছাত্রী জোশী। বরিশাল গৌরনদীতে রাতের আঁধারে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ। দেশপ্রেম ও ত্যাগের স্মরণে উজিরপুরে বুদ্ধিজীবী দিবস উদযাপন গৌরনদীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে গৌরনদীতে বদিউজ্জামান মিন্টু। রামপালে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ

রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- রাণীশংকৈলে বিভিন্ন  আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ। ১লা বৈশাখ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে, বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, রাণীশংকৈল থানার ওসি মুহা আরশেদুল হক, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল সাংবাদিকগণ প্রমূখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com