1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ, ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রাম পুলিশের দায়িত্ব পালনে গতি বাড়াতে বরিশাল সদর উপজেলায় ৯৫ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দায়িত্ব পালনে বাইসাইকেল ও ইউনিফর্ম প্রদান কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা গ্রাম পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবা করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশের দৈনন্দিন দায়িত্ব পালন এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com