1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে শিবিরের হামলায় আহত সহকর্মীদের দেখতে হাসপাতালে পুলিশ কমিশনার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১০|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

রাজশাহীতে শিবিরের হামলায় আহত সহকর্মীদের দেখতে হাসপাতালে পুলিশ কমিশনার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে মহানগরীতে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকালে বিভাগীয় পুলিশ হাসপাতাল আহত পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। এসময় আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, বুধবার রাতে রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মী। এতে চার পুলিশ আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ‍রাজশাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিল বের করে তারা পানি উন্নয়ন বোর্ডের পাশের রাস্তা দিয়ে সপুরার দিকে যায়। অপরদিক থেকে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে।

এ অবস্থায় পুলিশ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে ৪ পুলিশ আহত হন। ওই পিকাআপে ছয়জন পুলিশ ছিলেন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এর আগে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আহত চার পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com