1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি-জামাত গুজব ছড়াচ্ছে,শিক্ষামন্ত্রী দীপু মনি  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বিএনপি-জামাত গুজব ছড়াচ্ছে,শিক্ষামন্ত্রী দীপু মনি 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুরঃ- বাম-ডান মিলিয়ে বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে, এ সকল অপশক্তিকে যে কোন মুল্যে প্রতিহত করতে হবে। নতুন শিক্ষানীতি নিয়েও বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই বাম-ডান মিলিয়ে সরকারবিরোধীরা গুজব এবং অপপ্রচার চালাচ্ছে চালাবে, এগুলোতে কান দিবেননা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে আ’লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর আওয়ামীলীগের নেতাকর্মীরা তা মোকাবিলা করবে।

দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তবে উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।

সভায় প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর) আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান, জেলা আ’লীগের সভাপতি ডা.এহসানুল কবির জগলু। উপজেলা আ’লীগের সভাপতি মামুনুর রশিদ সভাপতিতেত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান ও যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সঞ্চালনায় লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com