1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফিলিস্তিনে হত্যাকাণ্ড ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা

ফিলিস্তিনে হত্যাকাণ্ড ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা, নির্যাতন ও বিনা অপরাধে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যার প্রতিবাদ ও ইসরায়েলি সব ধরণের পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

৭-এপ্রিল (সোমবার) বিকাল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রামপাল শাখার আয়োজনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে খুলনা_মোংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এক মিছিল বের হয়ে রোনশোন মোড়ে এসে পূণরায় বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সমাবেশ করে ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা কামী মানুষ পতাকা হাতে ও মাথায় বেঁধে এসে মিলিত হয় ।

নেতানিয়াহুর দুই গালে , জুতা মারো তালে তালে ,আমরা সবাই নবীর সেনা ভয় করিনা বুলেট বোমা,ইহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিছিলটি

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আল আকসা আমাদের দ্বিতীয় কেবলা। এই আল আকসা বিশ্ব নবীর হিজরতের স্মৃতি বিজড়িত স্থান। একে যে আঘাত করতে আসবে, তার প্রতিবাদ করা প্রতিটা মুসলিমের ইমানী দায়িত্ব

আমাদের মুসলিম ভাইদের মারা হচ্ছে , ছোট্ট ছোট্ট শিশুদের মারা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারিনা।আমাদের যার যার সাধ্যমত এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে কাল কিয়ামতের দিনে আমরা কি জবাব দিবো? আমাদের মুসলমান ভাইদের হত্যা করা হয়েছে আর আমরা চুপ করে ছিলাম এটা কখনোই ভালো হবেনা

তাই আমাদের প্রথম পদক্ষেপ হবে ইসরাইলকে মন থেকে ঘৃণা করা এবং দ্বিতীয়ত যত ইসরায়েলি পণ্য আছে সব বর্জন করা।

কারণ একটা দেশের অর্থনীতির বড় অংশ আসে তার রপ্তানি পণ্য থেকে আর এই ইসরায়েলি পণ্য আমরা কিনতেছি যে অর্থ দিয়ে গোলাবারুদ কিনে মুসলিম জাতির উপর মামলা করছে তাই আমরা আজ থেকে ইসরায়েলি সব পন্য বর্জন করবো ফিলিস্তিন এর বিজয় একদিন
হবেই ইনশাআল্লাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com