1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

মাদক, জুয়া ও কথিত ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বড়াকোঠা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বড়াকোঠা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে মেহেদী সরদার দীর্ঘদিন ধরে মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া নারী-পুরুষের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, মাদক সেবনের অর্থ জোগাড় করতে বিভিন্ন ব্যক্তিকে কথিত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এসব অভিযোগের কারণে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে জানান তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে বড়াকোঠা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তারা এলাকায় মাদক, জুয়া ও কথিত ব্ল্যাকমেইলিং বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তব্য দেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বড়াকোঠা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আনিস মহাজন, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ, স্থানীয় বাসিন্দা মো. এরশাদ, রফিক, লিটন মোল্লাসহ অনেকে।

বক্তারা বলেন, স্থানীয়ভাবে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মেহেদী সরদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com