1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ১:০৪|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,, গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে বহিষ্কার বরিশালে ছয় সংসদীয় আসনে ৩৬ জনকে প্রতীক বরাদ্দ, পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা ৪৮ ঘন্টার আল্টি ম্যাডাম মামলার শিথিল,,

পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শাহিদা আক্তার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিদা আক্তার বামনপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয়েছে শাহিদা আক্তার। এরপর দিনভর পেরিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন না পেয়ে,,

স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন অর রশিদ পঞ্চগড় সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির থেকে কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জু আহম্মেদ জানান , ওই পরীক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com