1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় মতলব উত্তরে এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:১১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার গৌরনদী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নড়াইল-১ আসনে বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা হাজারো মানুষের ঢল, নড়াইল-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ওহিদুজ্জামান নিলু।ধানের শীর্ষের ব্যাপক গনসংযোগ। আগৈলঝাড়ায় স্বপনের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নড়াগাতী থানায় পুলিশের মহড়া ও শপথ গ্রহণ গৌরনদীর হাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ নড়াইলে ভ্যানচালককে নিজ ঘরে নৃশংস হত্যা, ব্যাটারিচালিত ভ্যান লুট এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় মতলব উত্তরে এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজার) এর পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার খবর পেয়ে (১৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা থেকে আনন্দ মিছিলটি বের করা ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার সাবেক সহায়ক সদস্য ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারি, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা কাউছার আলম, হারুন মিয়া, সাদ্দাম হোসেন, ইয়ামিন, ছাত্রলীগ নেতা আকবর ফরাজি, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আলভি শাকিল প্রমুখ।

এসময় তারা বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, গণতন্ত্রের মানষকন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এই নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যেনো মতলবের জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজানকে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ৬-১৫ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com