1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে আজকের এই বাংলাদেশ, জহির উদ্দিন স্বপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা

জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে আজকের এই বাংলাদেশ, জহির উদ্দিন স্বপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ- বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসস সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে মধ্যে দিয়ে আজকের এই বাংলাদেশ প্রতিষ্টা লাভ করেছে। আপনাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ প্রতিষ্টা লাভ না করাতেন তাহলে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হত না। তাকে শেখ হাসিনা সরকার তিলে তিলে হত্যা করে মেরে ফেলতো। ওরা আমাদের নেতা তারেক রহমানকে কোন ভাবেই দেশে আসতে দিতো না। আমি সহ যাদের বিরুদ্ধে রাষ্ট্রবিদ্রোহী মামলা হয়েছিল তাদের সকলকে ফাঁসি দিয়ে হত্যা করতো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পেয়েছে।৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এর বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া বিএনপি সহ অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বক্তব্য রাখেন নিউইয়ার্ক বেষ্টন শাখার সভাপতি সৈয়দ বদরুল আলম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে দুই উপজেলার হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের হয় বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com