1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ-সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ জুন) বেলা ৩ টার সময় তাড়াশ পৌর সদর এলাকার কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন ওই গ্রামের হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রব্বেল আলীর নাতনী।

এলাকাবাসী বলেন, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুইবোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা ২টার সময় শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

এলাকার লোকজন আরও বলেন, একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করেন। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com