1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তরুণ প্রজন্ম শুধু মোবাইল ফোন বা তথ্য-প্রযুক্তিতেই আসক্তি নয়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৩৮|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

তরুণ প্রজন্ম শুধু মোবাইল ফোন বা তথ্য-প্রযুক্তিতেই আসক্তি নয়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন একক কারোর কৃতিত্ব না। সবার অংশগ্রহণে এই আন্দোলন সফলতা পেয়েছে। তবে, একটি মহল এই সফলতাকে নসাৎ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর তরুণ প্রজন্ম শুধু মোবাইল ফোন বা তথ্য-প্রযুক্তিতেই আসক্তি নয়। তারা ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু-সুন্দর কাজও করতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সেটাই তারা প্রমাণ করেছেন।

ইসলামী ছাত্রশিবির জেলা শাখা আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, উন্নত জীবন গঠন করতে হলে আল্লাহ ভীতি এবং নবী-রাসুলদের (সাঃ) জীবনাদর্শ অর্জন করতে হবে। এরই ধারাবাহিকতায় প্রতিটি নেতাকর্মী ও তরুণ প্রজন্মকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। একজন ছাত্র-ছাত্রী তার শিক্ষকের কাছে শ্রেষ্ঠ শিক্ষার্থী হবে। বাবা-মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান হবে। প্রতিবেশির কাছে ভালো প্রতিবেশি হবেন। পড়ার সময় পড়া, খেলার সময় খেলাসহ সবক্ষেত্রে সময়কে কাজে লাগাতে হবে।

জেলা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাহউদ্দিন, সাবেক জেলা সভাপতি সাইফুল আবদার, খিয়াম উদ্দিন, রফিকুল ইসলাম ও আব্বাস আলীসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আল্লাহ ভীতি না থাকার কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ব্যাপক লুটপাট হয়েছে। যেখানে পদ্মা সেতু করতে খরচ হয়েছে, ৩২ হাজার ৬০০ কোটি টাকা। অথচ সালমান এফ রহমান একাই সাতটি ব্যাংক থেকে লুট করেছেন ৩৬ হাজার কোটি টাকা। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে পাচার করেছে ৫০ হাজার কোটি টাকা। এছাড়া সামিট গ্রুপসহ অসংখ্য প্রতিষ্ঠান থেকে ব্যাপক টাকা লুটপাট ও পাচার হয়েছে। শুধুমাত্র আল্লাহ ভীতি না থাকার কারণে এমন লুটপাট এবং দুর্নীতি হয়েছে। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকে ঋণখেলাপির পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে ছয়টি পদ্মা সেতু বানানো যেত। আমাদের কৃষকের টাকা, শ্রমজীবী মানুষের টাকা দুর্নীতিবাজরা ব্যাংক থেকে মেরে দিয়েছে। কারণ তাদের মধ্যে কোনো খোদাভীতি ছিল না।

ছাত্রশিবিরের কর্মীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সবাইকে সৎ ও আল্লাহ ভীতি অর্জন করতে হবে। ছাত্রশিবির কোনো দুর্নীতি অনিয়ম প্রশ্রয় দেন না। তাই সমাজকে নেতৃত্ব দিতে হলে সব নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com