1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জোরালো দাবি উঠেছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ-এর প্যাডে প্রেরিত এক আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ, জনবহুল ও সম্ভাবনাময় প্রশাসনিক এলাকা। এ থানার অধীনে ৬টি ইউনিয়ন কলাবাড়িয়া, জয়নগর, খাশিয়াল, মাউলী, বাঐশোনা ও পহরডাঙ্গা  থাকলেও দীর্ঘদিন ধরে এলাকাবাসী প্রত্যাশিত প্রশাসনিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

চিঠিতে আরও বলা হয়, সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য নড়াগাতীর সাধারণ মানুষকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থান ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে।

সংসদ সদস্য তার আবেদনে উল্লেখ করেন, নড়াগাতীর ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা সময়ের দাবি। এর মাধ্যমে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

এছাড়া, নড়াগাতী উপজেলায় উন্নীত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ প্রেক্ষিতে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নড়াগাতী থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com