1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম"বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, মাদারীপুরঃ-

মাদারীপুরে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে ডাসার উপ‌জেলার গোপালপুর ইউনিয়‌নের ধ্ব‌জি এলাকার আব্দুর রহমান সরদার নামে এক গনমাধ্যমকর্মী ও তার স্ত্রী সা‌দিয়া বেগম‌কে কু‌পি‌য়ে মারাত্মকভা‌বে জখম ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন।

এঘটনার বিচা‌রের দা‌বি‌তে শ‌নিবার (২৫ এপ্রিল) বি‌কে‌লে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ স‌ম্মেলন ক‌রে বিচার দা‌বি ক‌রে‌ছেন ভূক্তভূগী সাংবাদিক এর প‌রিবার।

বিভিন্ন সূত্রে জানা যায়, ডাসা‌র উপজেলার ধজি গ্রা‌মের আব্দুল হক সরদার ও তার ছে‌লে আব্দুর রহমান সরদারের সাথে পাশ্বব‌র্তি চান্দু সরদারের ছেলে রাকিব সরদার ও শামসু সরদার‌দের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চ‌লে আস‌ছি‌লো। তারই জে‌রে প্রতিপ‌ক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিক আব্দুর রহমা‌নের জমির উপর রোপিত বিভিন্ন প্রকার গাছপালা কেটে ফেলে।

এঘটনার প্রতিবা‌দ কর‌লে প্রতিপ‌ক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে আব্দুর রহমা‌নের উপর আক্রমণ চালায়।

এসময় আব্দুর রহমান সরদারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার স্ত্রী সাদিয়া বেগমকে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তা‌দের মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প‌রে ডাসার থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রেন।

সংবাদ স‌ম্মেল‌নে আব্দুল হক সরদার জানান, আমার ছে‌লে‌কে হত‌্যার উদ্দে‌শ্যে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে প্রতিপক্ষ। কিন্তু ঘটনার দুই দিন পার হ‌লেও এখ‌নো মামলা নেয়‌নি পু‌লিশ। আশা ক‌রি দ্রুত মামলা নি‌য়ে আসামী‌দের গ্রেফতার কর‌বে পু‌লিশ।

এব্যাপা‌রে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ত‌রিকুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি জানার প‌রে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। মামলা দা‌য়েরর প্রক্রিয়া চল‌ছে। আসামী‌দের গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

উল্লেখ্য, আব্দর রহমান আগে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতি‌নি‌ধির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটা অনলাইন পত্রিকায় কাজ করেছেন। আহত আব্দুর রহমান ডাসার উপ‌জেলা রি‌পোর্টাস ইউনি‌টির সাধারন সদস্য। ত‌বে এঘটনায় প্রতিপ‌ক্ষের লোকজনে বক্তব্য পাওয়া যায়‌নি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com