1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে


মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

​মাদারীপুরের ডাসারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারুফ নামে-এক-১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায়, নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের এর মধ্যে গাছকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোফাজ্জেল সরদারের লোকদের হামলায় গুরুতর আহত হয় মারুফ সরদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে, ইকবাল সরদার সহ ১২জন সন্ত্রাসীরা মারুফ কে কুপিয়ে জখম করে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এঘটনায় নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম ডাসার থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন এবং এজাহারে মোফাজ্জেল সরদার সহ ১২ জনকে আসামি করা হয়।

এবিষয়ে নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম জানান, আমার নিষ্পাপ সন্তানকে ওরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে, আজকে আমার সন্তান ঢাকা মেডিকেলে মারা গেছে,আমি এই খুনিদের ফাঁসি চাই,
আমি হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেছি।

এবিষয়ে ​ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম বাদী হয়ে-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। এঘটনায় আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com