1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল হোসেন খান, মাদারীপুরঃ-

মাদারীপুর, ২৫ এপ্রিল ২০২৬: জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদার ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, মাদারীপুর।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মারজিনা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।

সভায় উপস্থিত সাংবাদিকরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং এর ব্যাপক প্রচারের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক প্রচারণা থাকলে এ উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে তরুণদের ক্রীড়ামুখী করতে নানা উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com