1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

হাসান বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ-

​যশোরের কুশখালী গ্রামের কৃতি সন্তান ডা. আলিম চৌধুরী একাধারে ছিলেন একজন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ,গরীব দুঃখী মানুষের নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে লন্ডন থেকে এফআরসিএস (FRCS) ডিগ্রি অর্জনের পরও তিনি সাধারণ মানুষের সেবাকেই জীবনের মূল ব্রত হিসেবে বেছে নেন। গরিব ও দুস্থ রোগীদের সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা প্রদান করতেন এবং মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়াই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য।

​পেশাগত দক্ষতার পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন সচেতন ও সক্রিয় বুদ্ধিজীবী। কিন্তু বিজয়ের ঠিক প্রাক্কালে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে।

​পরবর্তীতে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমির ইটের ভাটার পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

দেশের স্বাধীনতা ও মানবসেবায় তাঁর এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর এই মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে শহীদ ডা. আলিম চৌধুরী স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও স্মারক। প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুরো জাতি কৃতজ্ঞচিত্তে তাঁর এই অবদানকে স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com