1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার ঢাকের তালে উৎসবের আমেজ, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির মিলনমেলা

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

ঢাকা প্রতিনিধি:-

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১ হাজার ৬৯১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

জাল নোটের বিস্তার রোধ ও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com