1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গোপালগঞ্জে প্রশাসনের নজরের সামনেই চলছে পাঁচশতাধিক অবৈধ্য বালু উত্তলোনকারী ড্রেজার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ

গোপালগঞ্জে প্রশাসনের নজরের সামনেই চলছে পাঁচশতাধিক অবৈধ্য বালু উত্তলোনকারী ড্রেজার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ জেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামের বড়বাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন অবৈধ বালু উত্তোলন ড্রেজার দিয়ে ফসলী জমি ভরাট করছে। জানা যায় তিনি বর্তমানে অফিস সহকারী হিসাবে কর্মরত আছেন গোপালগঞ্জ জেলা গনপূর্ত বিভাগে। সরকারী দপ্তরে চাকরী করে সরকারের আইন ভঙ্গ করছেন তিনি।

গোপালগঞ্জের জেলা প্রশাসন আইন শৃংখলা সভায় বার বার মাদক ও অবৈধ বালু উত্তোলন ড্রেজারের উপর জিরো টলারেন্স এর ঘোষনা দিলেও তার কোন কার্যকারী ভূমিকা সরেজমিনে দেখা মেলে নাই। গোপালগঞ্জে প্রশাসনের নজরের সামনেই চলছে পাঁচশতাধিক অবৈধ বালু উত্তলোনকারী ড্রেজার । প্রশাসনের হাত ধরেই এই সকল অবৈধ ড্রেজার চলছে বলে ধারনা করা হচ্ছে।

সরেজমিনে গেলে দেখা যায়, সাধারন ড্রেজার ব্যবসায়ীরা সরকারের নিয়ম ভঙ্গ করে বালু উত্তলোন করছে নির্ভয়ে।অন্য দিকে দেখা যায় গোপালগঞ্জ জেলার উরফি ইউনিয়নে বাংলাদেশ গনপূর্ত অধিদপ্তরের গোপালগঞ্জ এ কর্মরত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন নিজেই সরকারের নিয়ম ভঙ্গ করে ফসলি জমি ভারট করছে। জাহাঙ্গীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গাতে আমি বালু ভরাট করছি এতে আপনাদের সমস্যা কোথায় আমি তো ড্রেজার ব্যবসা করি না। সে সাংবাদিকদের এটাই বোঝাতে চায় যে, সরকারী লোকজন সব কিছুই করতে পারে। সাধারন মানুষের একটাই কথা সরকারের আইন যদি সরকারী লোকজন ভঙ্গ করে তাহলে সাধারন মানুষের কি দায় পড়েছে সরকারের কাছে।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার দূর্গাপুর, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ, ভাংগারহাট টুঙ্গিপাড়ার জোয়ারে পাথরঘাটা, কাশিয়ানীর পুইশুর ,হাতিয়ারা, ডোমড়াশুর ,সিংগে ,সাতপাড়, সোনাডাঙ্গা সহ মুকসুদপুরের বিভিন্ন এলাকায় বুক ফুলিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা করে যাচ্ছে প্রশাসনের চোখের সামনে। দ্রুত এই সকল অবৈধ বালু উত্তোলন ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com