1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে শিয়ালের কামড়ে আহত -১৭ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে শিয়ালের কামড়ে আহত -১৭

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৬ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরীর চান্দপাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মহানগরীর চান্দপাড়া এলাকার একটি জঙ্গল থেকে হঠাৎ দুটি শিয়াল বের হয়ে আসে। এর মধ্যে, একটি শিয়াল মানুষ দেখে জঙ্গলে ঢুকে পড়ে। অন্যটি সামনে থাকা লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে ১৭ জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী শিয়ালটি পিটিয়ে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা বলেন, রাতে হঠাৎ শিয়ালটি জনসম্মুখে চলে আসে। সাধারণত শেয়ার একাধিক মানুষ দেখলে পালিয়ে যায়। কিন্তু এই শিয়ালটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে।গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়রাজ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com